সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই
ভাল আছেন। আজকের টিউনে কি বলতে যাচ্ছি তা হয়ত পোস্টের শিরোনাম দেখেই বুঝতে
পারছেন! নতুন করে রিপিট করার প্রয়োজন মনে করছিনা। যাইহোক বিগত টিউনে ডোমেইন
বিষয় নিয়ে ২/১ টি পোস্ট করেছিলাম।
হ্যা বন্ধুরা আপনি যদি
ডোমেইনের মালিক হয়ে থাকেন তথারুপ আপনার যদি কোন ডোমেইন থেকে থাকে তাহলে
নিজের সাইটের প্রচার তো করতেই পারছেন। অপরদিকে ওয়েব সাইটের মালিকানার
পাশাপাশি ব্যক্তিগতভাবে একজন প্রফেশনাল অর্গানাইজেশন কিংবা ব্যবসা
প্রতিষ্ঠানেরও মালিক হতে পারেন। হয়ত আমার এই কথাটার মানে বুঝতে অনেকেরই
কষ্ট হচ্ছে!! অনেকেই হয়ত বলবেন ডোমেইন নামের সাথে ব্যবসা/অর্গানাইজেশনের কি
সম্পর্ক! হ্যা বন্ধুরা কথাটা আমি ব্যাখ্যা করছি-
১। যেমন ধরুন: আপনি একটি ডোমেইন নাম নিয়েছেন তথারুপ- http://www.pchelplab.com
। এথানে আপনার উদ্দেশ্য হচ্ছে সাইটটি ব্লগ/ফোরাম কিংবা অন্য কোন প্রফেশনাল
হিসাবে পরিচিত করবেন। হ্যা ধরে নিলাম আপনার সাইটটি পরিচিত হয়ে গেছে।
অসংখ্যক ভিজিটর। পপুলার সাইট হিসাবে বেশ রেটিং ধরেছে। এই মুহুর্তে আপনি
চাচ্ছেন অনলাইন মাধ্যম হিসাবে বেশ সাকসেস হয়েছেন। এবার তৃণমূল/সামাজিক
হিসাবে কিছু করবেন যেমন: কম্পিউটার সেন্টার, এনজিও বা উদ্যেক্তা হিসাবে কোন
মাস্টার প্লান!!
২। মনে করি আপনি একটি কম্পিউটার সেন্টার ওপেন
করবেন। সেখানে ট্রেনিং দিবেন। আপনি স্বপ্ন দেখছেন একই নামের শাখা হিসাবে
দেশের প্রতিটি জেলাতে ওপেন করবেন, নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যকে পথ
দেখাবেন ………ইত্যাদি …..ইত্যাদি!! সেই হিসাবে মনে করি আপনার প্রতিষ্ঠানের
নাম হল- pc help lab.
৩। ধরে নিলাম http://www.pchelplab.com
নামে প্রাথমিক ভাবে একটি সাইট চালাচ্ছেন। এবং ২ নং পয়েন্ট অনুযায়ী
পরিকল্পনা এটেছেন। কিন্তু এই মুহুর্তে আপনার ইচ্ছা নাই উদ্যেক্তা পরিকল্পনা
গ্রহন করার। মানে একটু সময় নিবেন, যাচাই করবেন ইত্যাদি।
৪। বেশ ভাল কথা! এই সময় দেখলেন অন্য একজন ব্যক্তি আপনার সাধের নাম যেমন: pc help lab নাম দিয়ে একটি প্রতিষ্ঠান ওপেন করেছেন। যার অ্যাড বিভিন্ন ব্লগ,ফোরম সাইট সহ টিভিতে দেখছেন। এবং সে ডোমেইনটি নিয়েছে এই নামে http://www.pchelplab.net । আহারে! আপনার ইচ্ছা ছিল এই রকম কিছু করার! কিন্তু এখন! হ্যা এক দিক দিয়ে উপায় আছে তাহলো: আপনি পূর্বে http://www.pchelplab.com
নামে একটি ডোমেইন নিয়ে রেখেছিলেন। এটিই আপনার প্রমাণ। এই জন্য আপনি
বাংলাদেশের আইন অনুযায়ী তথ্য প্রযুক্তি আইনে সেই প্রতিষ্ঠানকে কেস করার
অধিকার রাখেন। এবং অর্গানাইজেশন হিসাবে যে প্রতিষ্ঠান হতে লাইসেন্স নিয়েছে
সেখানে অভিযোগ দাখিল করতে পারেন। যেমন- pc help lab
সাইটটি কেউ যদি এনজিও সাইট হিসাবে নাম নেয় তাহলে এনজিও ব্যুরো/সমাজ কল্যান
অধিদপ্তর বরাবর এবং কেউ যদি ব্যবসা ট্রেড হিসাবে দাড় করায় তাহলে জয়েন্ট
স্টক কোম্পানী বরাবর অভিযোগ দাখিল করতে পারেন।
৫। অভিযোগ দাখিলের ব্যাপারে যে বিষয়গুলো আপনার মাথাতে রাখতে হবে-
ক। আপনার লিখিত বক্তব্য/অভিযোগ সম্পূর্ণ পরিষ্কার হতে হবে
খ। যাবতীয় রেফারেল লিংক দিতে হবে।
গ। ভাল একজন আইন পরামর্শকের মক্কেল হিসাবে থাকতে পারেন।
৬। মনে করি আপনার কোম্পানীর নাম করে কেউ একজন ডোমেইন রেজি করেছে http://www.pchelplab.com > http://www.pchelplab.net।
এই ক্ষেত্রে আপনি কেস করতে পারবেন। তার কারন হল- whois.com দ্বারা সার্চ
করলেই আসল হিসাব বাহির হবে। কে উক্ত নামে আগে ডোমেইন রেজি: করেছে। সুতরাং
আপনি যেহেতু পূর্বে করে রেখেছন তাই আপনিই জয়ী হবেন। তাহলে এবার নিশ্চয়
বুঝতে পারলেন একটি ডোমেইন থাকলে কি উপকারিতা আছে!!
--------------------------------------------------------------------------------------------------------------------
লক্ষ্যনীয় বিষয়
ক। উপরোক্ত
হিসাবটি করা হবে যখন কোন কোম্পানী কিংবা অর্গানাইজেশন হিসাবে আপনি বিজনেস
শুরু করতে যাচ্ছেন। অর্থাত সরকারী বিধি মোতাবেক আপনি নিবন্ধিত হয়েছেন।
খ।
কিন্তু শুধুমাত্র ব্লগ/সাইট হিসাবে করেন তাহলে উক্ত বিষয়টি প্রযোজ্য হবে
না। কেননা, অন্য টিএলটি নাম দিয়ে অন্য কেউ রেজি: করতে পারেন। যেমন: এখন যদি
http://www.samsung.com.bd নামে
একটি সাইট ওপেন করেন। যদি মূল স্যামস্যাং কোম্পানী যদি জানতে পারেন সাইটটি
ভূয়া। তাহলে তা আইক্যানে অভিযোগ করে উক্ত সাইট বাতিল করার ক্ষমতা রাখেন।
এমনকি সেই ভূয়া প্রতিষ্ঠান/ব্যক্তিকে জরিমানাও করতে পারেন। তেমনি যদি কেউ
মনে করে http://www.microsoft.com.bd নামে সাইটটি নিবেন তবে সেটিও ভূয়া হবে।




0 মন্তব্য(গুলি):
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tanjimul01@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।