Monday, October 20, 2014

ইন্টারনেট ও প্রিন্টারতো শেয়ার করলেন, এবার স্ক্যানার শেয়ার করুন!!

সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু অলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি এক বছর আগেই একাউন্ট খুলে রেখে দিয়েছি কিন্তু সাহস হয়নি কোন বিষয়ে টিউন করার। তো আজকে বসে গেলাম ছোট্ট একটা টিউন নিয়ে। আশা করি যাদের সাইবার ক্যাফে আছে তাদের কাজে লাগবে। আর কোন ভুল হলে দোহাই লাগে ক্ষমা করে দিয়েন।

তো টপিক চালু করলামঃ

প্রথমেই আপনি দুটি কম্পিউটার চালু করুন। খেয়াল রাখবেন আপনার পিসিগুলিতে যেনো অবশ্যই ল্যান কানেকশন অর্থ্যাৎ নেটওয়ার্কিং সেটিংস ঠিক থাকে।
আপনি যেকোনা একটি কম্পিউটার সিলেক্ট করুন যেটাতে আপনার স্ক্যানারটির সংযোগ থাকবে।
তারপর এই লিংক থেকে (BlindScanner Pro 3.22) সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
প্রথম ধাপঃ
প্রথমে আপনার যেই পিসিতে স্ক্যানার সংযোগ রয়েছে সেখানে ইনস্টল করুনঃ
ইনস্টল করার সময় নিচের মতো করে ৫ম ধাপে স্ক্যানার সার্ভার সিলেক্ট করে ইনস্টল করুন।

ইনস্টল শেষে BlindScanner Server ‍সফটওয়ার রান করান এবং এই সারভিস মোডে রাখুন।

দ্বিতীয় ধাপঃ
এখন আপনার যেই পিসিতে স্ক্যানার সংযোগ নেই অর্থাত যেখানে স্ক্যানার শেয়ার করতে চান সেখানেও সফটওয়ারটি ইনস্টল করুনঃ
ইনস্টল করার সময় নিচের মতো করে ৫ম ধাপে ভার্চুয়াল স্ক্যানার ড্রাইভারটি সিলেক্ট করে ইনস্টল করুন।

ইনস্টল শেষে স্ক্যান করার জন্য প্রস্তুত হয়ে নিন এবং ফটোশপ চালু করুন।
ফটোশপের File মেনুতে যান। তারপর Import>BlindScanner Pro... ক্লিক করুন। তাহলে নিচের মতো স্ক্রিন দেখতে পাবেন।

স্কিন অনুযায়ী প্রথমে সার্ভার এড বাটনে ক্লিক করুন। তারপর নতুন ডায়লগ বক্স আসবে। সেখানে সার্ভার এর ঘরে  যে পিসিতে স্ক্যানার সংযোগ রয়েছে তার আাইপি এড্রেস লিখুন যেমনঃ 192.168.0.2 এবং পোর্টের জায়গায় 8900 ডিফল্ট হিসাবে রাখুন। তারপর এড বাটনে ক্লিক করুন। ল্যান কানেকশনের কোন সমস্যা না থাকলে সাথে সাথে আপনার স্ক্যানারটি দেখতে পাবেন।
আপনার পাতা সাইজ, কালার, প্রেজেট ঠিকঠাক করে স্ক্যান করা শুরু করে দিন।
যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন তাই ভুল হতে পারে।
টিউনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পরবর্তী টিউন করতে উৎসাহিত করবেন।
সবাইকে ধন্যবাদ!!!!
পুনরায় দেখা হবে।

0 মন্তব্য(গুলি):

Comment here

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tanjimul01@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

helplineNot Available