Monday, October 20, 2014

উইন্ডোজ ৭ পিসি দ্রুত চালু করার ট্রিকস

সাধারণভাবে পিসি চালু করতে দুই থেকে তিন মিনিট লেগে যায়। আর পিসিতে উইন্ডোজ সেটআপ দেয়ার পর সময় যতই গড়ায় পিসি চালু ও বন্ধ হতে সময়ের পরিমাণও আস্তে আস্তে ততই বাড়তে থাকে। ওয়েলকাম কিংবা সাটিংডাউন লেখার পাশে কার্সরের ঘোরার দৃশ্যটা বেশ বিরক্তিকর। এই বিরক্তিটা কাটাতে পারেন খুব সহজে। অল্প কিছু ধাপ অনুসরণ করার মাধ্যমে খুব অল্প সময়েই আপনার পিসিকে চালু করতে পারবেন।
উইন্ডোজ ৭ দুভাবে কাজটি করা যেতে পারে। প্রথম পদ্ধতিতে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করে  অল প্রোগামসে যেতে হবে। সেখান থেকে স্টার্টআপে গেলেই দেখতে পাবেন থার্ড পার্টির কোনো সফটওয়্যারগুলো আপনার পিসির গতি কমাচ্ছে। সেই সফটওয়্যারগুলোর নামের ওপর কার্সর রেখে ডিলিট করতে হবে।

দ্বিতীয় পদ্ধতিতে আপনার পিসিতে প্রথমে Run চালু করে msconfig টাইপ করে এন্টার দিতে হবে। তাহলে উপরের ছবির মতো একটি ডায়ালগ বক্স আসবে। এখান থেকে স্টার্টআপ বাটনে ক্লিক করলে পিসি চালুর সময় যে সফটওয়্যারগুলো চালু হয় সেগুলোর তালিকা আসবে। সেখান থেকে সফটওয়্যারগুলো enable এবং disable করার সুযোগ পাবেন। এবার দেখে দেখে অপ্রয়োজনীয় ও কম প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে disable করে দেন। ব্যাস ঝামেলা শেষ আপনার পিসি এখন খুব দ্রুত চালু হয়ে যাবে।

0 মন্তব্য(গুলি):

Comment here

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tanjimul01@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

helplineNot Available