ছাত্রদলের কেন্দ্রীয় পদ নিয়ে মারামারি করে দেশের সাধারণ মানুষকে আতঙ্কে রাখার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ওয়েবসাইট (jcd-bnp.org) হ্যাক করার কথা আজ দুপুর সোয়া দুইটার দিকে বাংলাদেশি হ্যাকার সংগঠন ‘সাইবার ৭১’ নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে।
হ্যাকার সংগঠনটি জানিয়েছে, দলীয় পদের লোভে মারামারি নয় বরং দেশকে ভালো কিছু উপহার দেবার জন্য রাজনীতি করার জন্য সমগ্র দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ জানিয়ে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
ছাত্রদলের অফিশিয়াল ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে একটি বিড়ালের ছবি দিয়ে সাইবার ৭১ লিখেছে, ‘সমগ্র জাতির পক্ষ থেকে একটাই আবেদন, বিশৃঙ্খলা বন্ধ করে দয়া করে আলোচনায় বসুন। চেষ্টা করুন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে। নিজেদের মধ্যে মারামারি করে জাতিকে হয়রানির মধ্যে ফেলবেন না দয়া করে।’

সাইবার ৭১ সেখানে আরো লিখেছে, ‘আমরা সাধারণ মানুষ এখনো বিশ্বাস করি, হিংসাত্মক রাজনীতি আর নিজেদের মধ্যে বিরোধ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এখনো সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আর যদি তা করতে পারেন তাহলে এর মাধ্যমে জাতি উপকৃত হবে। আপনারাও এগিয়ে যেতে পারবেন। দলীয় পদের লোভে মারামারি নয়, বরং দেশকে ভালো কিছু উপহার দেবার জন্য রাজনীতি করুন।’
দেশীয় হ্যাকার সংগঠন সাইবার ৭১ এক পোস্টে জানিয়েছে, আমরা কোনো রাজনৈতিক পক্ষীয় নই। সাকিব আল হাসানকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন বিসিবি সভাপতি এবং আওয়ামী লীগের দলীয় এমপির ওয়েবসাইট হ্যাক করেও সাকিবকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলাম। বাংলাদেশকে হুমকি দেবার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জামায়েতের ওয়েবসাইটও হ্যাক করেছিলাম। অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করে যাবে সাইবার ৭১।

0 মন্তব্য(গুলি):
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tanjimul01@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।