উইন্ডোজ-৮ এর পর উইন্ডোজ-৯ বাদ রেখে একেবারে উইন্ডোজ-১০ বাজারে আনছে মাইক্রোসফট৷ উইন্ডোজ-৯ অপারেটিং সিস্টেমকে আপাতত এড়িয়ে গিয়ে আরও উন্নত ভার্সন আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে মাইক্রোসফট৷ তাই উইন্ডোজ-১০ ভার্সান বাজারে নিয়ে আসার কথা ঘোষণা করেছে তারা৷
কয়েকদিন আগেই সংস্থার তরফে উইন্ডোজ-৯ ভার্সন বাজারে আনার কথা ঘোষণা করে সংস্থাটি৷ পরে সংস্থার তরফে সিদ্ধান্ত বদলে ফেলা হয়৷
সম্প্রতি মাইক্রোসফটের উইন্ডোজ-৮ এ থেকে অনেকটাই আলাদা হবে উইন্ডোজ-১০৷ তাছাড়া খুব সহজে গ্রাহকরা এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারবে৷ উইন্ডোজ-১০ এর স্টার্টমেনুটি হবে মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ এর মত৷ উইন্ডোজ-৭ এবং উইন্ডোজ-৮ এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এটি৷
দুটি অপারেটিং সিস্টেমের সুবিধাযুক্ত সিস্টেমগুলি রয়েছে এটিতে৷ স্যান ফ্রান্সিসকোর একটি প্রদর্শনীতে এই এর অগ্রিম ঝলক দেখানো হয়৷ ২০১৫ সালের মধ্যে উইন্ডোজের এই ভার্সনটি বাজারে আসবে৷
সংস্থার তরফে জানানো হয়েছে, ২ বছর আগে উইন্ডোজ-৮ বাজারে এলেও এটি সংস্থার লক্ষ্যপুরণে ব্যর্থ হয়৷ তাই কয়েকদিন আগেই উইন্ডোজ-৯ বাজারে আনার কথা ঘোষণা করেন৷
কিন্ত পরে এ সিদ্ধান্ত বদলে উইন্ডোজ-১০ আনার কথা ঘোষণা করে সংস্থাটি৷





0 মন্তব্য(গুলি):
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন tanjimul01@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।